News Flash

  • Home
  • প্রধান খবর
  • Durga Puja:পুরনো রীতি ভুলে দুর্গাপুজোর আনন্দে সামিল হন নতুন প্রজন্মের ‘অসুর’-রা
Image

Durga Puja:পুরনো রীতি ভুলে দুর্গাপুজোর আনন্দে সামিল হন নতুন প্রজন্মের ‘অসুর’-রা

জলপাইগুড়ি, ৩ অক্টোবর (হি.স.): অসুর বংশের নতুন প্রজন্মের বাস জলপাইগুড়ি জেলার কেরন চা-বাগান অঞ্চলে। মহিষাসুরের বংশধর তাঁরা। সকলে যখন দেবী দুর্গার আরাধনা ব্যস্ত, তখন অসুরের বংশধর কীভাবে বংশপিতার নিধনকারীকে পুজো করেন?

দীর্ঘদিন দুর্গাপুজো থেকে নিজেদের সরিয়ে রাখতেন তাঁরা। কিন্তু সেই দিনকাল আর নেই। নেই সেই মনোমালিন্যতা। পুরনো রীতি ভুলে দুর্গাপুজোর আনন্দে সামিল হন নতুন প্রজন্মের অসুর সম্প্রদায়ের ছেলে-মেয়েরা। রীতিমতো উৎসবের মেজাজে তাঁরা দুর্গাপুজোর কটাদিন অতিবাহিত করেন।

জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ভুটান সীমান্ত লাগোয়া কেরন চা-বাগানে একটি অংশে অসুর সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। দীর্ঘ কয়েক দশক থেকে এই চা-বাগান এলাকায় রয়েছেন তাঁরা। সর্বসাকুল্যে প্রায় ৫৫ টি অসুর সম্প্রদায়ের পরিবার রয়েছেন এই গ্রামে। চা-বাগান এলাকায় দুর্গাপুজার আয়োজন করা হলেও পুজোর অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করতো না তাঁদের পরিবারের লোকজন। গোটা গ্রাম যখন পুজোর আনন্দে মেতে ওঠে, তখন নিজেদের গৃহবন্দি করে রাখতেন তাঁরা।

দিন বদলেছে। সময়ের সঙ্গে পরিস্থিতি এখন অনেকটাই অন্যরকম। এই প্রজন্মের অসুর সম্প্রদায়ের ছেলেমেয়েরা দুর্গাপুজোয় অংশ নেয়। স্থানীয় সূত্রে খবর, অসুর সম্প্রদায়ের মানুষেরা এখন ধর্ম পরিবর্তন করে খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। কাজেই ধর্ম থেকে শুরু করে পেশা এবং নিজদের দৈনন্দিন জীবন যাপন সবেতেই এসেছে পরিবর্তন। তবে কয়েক বছর আগেও বাড়ির কচিকাঁচাদের রীতিমতো সাবধান করে দেওয়া হত যাতে তারা যাতে পুজোতে কোনওভাবেই অংশ না নেয়। তবে আজকের দিনে দাঁড়িয়ে পুজো মণ্ডপে যেতে সেই ভাবে আর বাধা দেওয়া হয় না।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top