ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অনন্দ ভৌমিক। ডেপুটি হিসাবে থাকবেন দুর্লব রায়। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। ৭ অক্টোবর থেকে পুনেতে শুরু হচ্ছে আসর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। আসরে অংশগ্রহণের জন্য শুক্রবার ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস। বর্তমানে ত্রিপুরা দলের ক্রিকেটাররা রয়েছেন কলকাতায়। ওই রাজ্যেই হচ্ছে প্রস্তুতি। আসরে ত্রিপুরা ভালো খেলবে আশা করছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। ৭ অক্টোবর আসরে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ গোয়া। ৮ অক্টোবর রাজস্থান, ১০ অক্টোবর মেঘালয়, ১২ অক্টোবর ওড়িশা এবং ১৪ অক্টোবর বিদর্ভ-র বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। রাজ্য দল: আনন্দ ভৌমিক (অধিনায়ক), দুর্লব রায় (সহ অধিনায়ক), আরমান হুসেন, নবারূন চক্রবর্তী (উইকেট রক্ষক), অরিজিৎ দেবনাথ, সপ্তজিৎ দাস, শ্রাবণ গোস্বামী, দ্বীপজয় দেব (উইকেট রক্ষক), অর্কজিৎ দাস, দীপ্তনু চক্রবর্তী,, অর্কদ্যোতি দেব, দেবরাজ দে, দীপায়ন দাস, আব্দুল কালাম এবং রাজদীপ দত্ত। স্ট্র্যান্ডবাই: প্রিন্স মিত্র, প্রীতম দাস,রিব্রজিৎ দাস, করণ দে, তথাগত চক্রবর্তী। চিফ কোচ: গৌতম সোম, সহকারি কোচ: সুবল চৌধুরি, অনুপম দে, ফিজিও: রাজন চৌধুরি, ট্রেণার: উত্তম দে।

ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে ত্রিপুরার নেতৃত্বে আনন্দ ভৌমিক
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















