News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে ত্রিপুরার নেতৃত্বে আনন্দ ভৌমিক
Image

ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে ত্রিপুরার নেতৃত্বে আনন্দ ভৌমিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অনন্দ ভৌমিক। ডেপুটি হিসাবে থাকবেন দুর্লব রায়। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। ৭ অক্টোবর থেকে পুনেতে শুরু হচ্ছে আসর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। আসরে অংশগ্রহণের জন্য শুক্রবার ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস। বর্তমানে ত্রিপুরা দলের ক্রিকেটাররা রয়েছেন কলকাতায়। ওই রাজ্যেই হচ্ছে প্রস্তুতি। আসরে ত্রিপুরা ভালো খেলবে আশা করছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। ৭ অক্টোবর আসরে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ গোয়া। ৮ অক্টোবর রাজস্থান, ১০ অক্টোবর মেঘালয়, ১২ অক্টোবর ওড়িশা এবং ১৪ অক্টোবর বিদর্ভ-‌র বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। রাজ্য দল:‌ আনন্দ ভৌমিক (‌অধিনায়ক), দুর্লব রায় (‌সহ অধিনায়ক), আরমান হুসেন, নবারূন চক্রবর্তী (‌উইকেট রক্ষক), অরিজিৎ দেবনাথ, সপ্তজিৎ দাস, শ্রাবণ গোস্বামী, দ্বীপজয় দেব (‌উইকেট রক্ষক)‌‌‌‌, অর্কজিৎ দাস, দীপ্তনু চক্রবর্তী,, অর্কদ্যোতি দেব, দেবরাজ দে, দীপায়ন দাস, আব্দুল কালাম এবং রাজদীপ দত্ত। স্ট্র‌্যান্ডবাই:‌ প্রিন্স মিত্র, প্রীতম দাস,রিব্রজিৎ দাস, করণ দে, তথাগত চক্রবর্তী। চিফ কোচ:‌ গৌতম সোম, সহকারি কোচ:‌ সুবল চৌধুরি, অনুপম দে, ফিজিও:‌ রাজন চৌধুরি, ট্রেণার:‌ উত্তম দে।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top