News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
Image

Mamata Banerjee:সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সবাইকে সুস্থভাবে দুর্গাপুজো কাটানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লেখেন, ‘শিশির ভেজা নতুন ভোরে, মা আসছেন আলো করে। সকলকে জানাই মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা।’ মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন তিনি। গত ২২ সেপ্টেম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘রৌদ্র–বৃষ্টির মধ্যে দিয়েই মায়ের স্নেহছায়া সকলের ওপর বর্ষিত করেন।’ আর আজ তাঁর এক লাইনের পোস্টে প্রকৃতি এবং উৎসব দু’য়ের মেলবন্ধন ঘটিয়েছেন।

এর আগে চতুর্থীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘উৎসবের উৎসারিত ধারায়, আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর। শুভ পুজো, শুভ শারদীয়া, শুভ নবরাত্রি। আপনাদের জন্য রইল, অনেক শুভকামনা। শান্তিতে, সুন্দরভাবে মাকে দর্শন করুন। আর আসুন, আমাদের গর্ব বাংলা। বিশ্ব বাংলা। বিশ্ব বাংলার যে স্বীকৃতি গড়ে উঠেছে, তা যেন মনে প্রাণে সম্মান দিয়ে আরও উচ্চ শিখরে নিয়ে যেতে পারি।’

উল্লেখ্য, উত্সবে যাঁদের সময় কাটে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে এবার তাঁদের সঙ্গে প্রতিবারের মতোই দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে সময় কাটালেন তিনি। আর এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার তো মা নেই। নবনীড়ে এলে মায়ের কথা মনে করি। আমি এখানে না এলে পুজো সম্পূর্ণ হয় না।’

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top