News Flash

  • Home
  • প্রধান খবর
  • Murder:বেআইনি বালি তোলা নিয়ে সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল ৪ জনের
Image

Murder:বেআইনি বালি তোলা নিয়ে সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল ৪ জনের

পটনা, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : বেআইনি বালি তোলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে প্রাণ গেল ৪ জনের। আহত হয়েছেন ৯ জন। ঘটনাটি ঘটেছে বিহারের পটনার বিহতা থানা এলাকার আমনাবাদ ঘাটে। বৃহস্পতিবার ভোররাতে বালি তোলা নিয়ে ঝামেলা শুরু হয় দুই গোষ্ঠীর। বিহার পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালীন কয়েক রাউন্ড গুলি চলে। তাতেই প্রাণ হারান ৪ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত চার ব্যক্তির নাম শত্রুঘ্ন, হরেন্দ্র, লালদেব এবং বিমলেশ কুমার সিং ওরফে গোরেলাল। প্রথম তিন জন পটনার মানের থানা এলাকার বাসিন্দা। গোরেলাল ভোজপুর জেলার চান্ডি থানা এলাকার বাসিন্দা।
বিহতা থানার ভারপ্রাপ্ত অফিসার শিবেন্দ্র কুমার সিং বলেন, “এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখনও পর্যন্ত সোন নদীতে মৃতদেহের খোঁজ চলছে।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top