News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব
Image

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের অফিস কক্ষে শপথ গ্রহণ করেছেন। শপথ নেওয়ার সময় তাঁর স্ত্রী ও পুত্র সন্তান সেখানে উপস্থিত ছিলেন। এদিন গুলাম আলীও রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র আসনে শূন্য হওয়ায় বিপ্লব কুমার দেব উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন। ওই আসনে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সাংসদ ছিলেন। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হওয়ার তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়ে বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন।

আজ বিপ্লব কুমার দেব হিন্দিতে শপথ বাক্য পাঠ করেছেন। গুলাম আলী ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেছেন। শপথ নেওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি দুই সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের প্রতি মন্ত্রী ভি মুরলীধরণ, ডোনার মন্ত্রী ড. জিতেন্দ্র সিং, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, রাজ্যসভার সেক্রেটারি জেনেরাল পি সি মোদী সহ পদস্থ আধিকারিকগণ।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top