News Flash

  • Home
  • খেলা
  • Cricket:ভারতের মাটিতে নতুন বলে বোলারদের খেলা একটা বড় চ্যালেঞ্জ : বাভুমা
Image

Cricket:ভারতের মাটিতে নতুন বলে বোলারদের খেলা একটা বড় চ্যালেঞ্জ : বাভুমা

আগামীকা শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ

নয়াদিল্লি , ২৭ সেপ্টেম্বর (হি.স.) : আগামী বুধবার থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি২০ সিরিজ। এই সিরিজের আগেই ভারতের মাটিতে খেলতে ভয় পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি বলেন, ভারতের মাটিতে নতুন বলে বোলারদের খেলা একটা বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। তিনি বলেন, “ভারতের মাটিতে নতুন বলে বোলারদের খেলা একটা বড় চ্যালেঞ্জ। কারণ ওরা দুই দিকে বল সুইং করায়। দক্ষিণ আফ্রিকায় আমরা যে সুইংটা ভেবে খেলি তার থেকে বেশি সুইং করায় ওরা। তাই এটাই একটা বড় চ্যালেঞ্জ।” বাভুমা আরও বলেন, “প্রথমের দিকে উইকেট পড়ে গেলে সেই ধাক্কাটা সামলাতে হবে। প্রথমের দিকে উইকেট হারানো যাবে না ধীর গতিতে হলেও খেলে যেতে হবে। নতুন বলে ভুবি এবং বুমরাহ’কে খেলতে গেলে বরাবরই কঠিন পরীক্ষা দিতে হয়।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজ জিতেছে ভারত। এবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে খেলবেন না ভুবনেশ্বর কুমার। বিশ্রামে পাঠানো হয়েছে তাঁকে। ভুবির বদলে রয়েছেন উমেশ যাদব, অর্শদীপ সিং, বুমরাহ, দীপক চহারের মতো পেসাররা। এই সিরিজ শেষ হলেই বিশ্বকাপের আসরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেবেন রোহিত শর্মা-বিরাট কোহলি’রা। তাই বিশ্ব মঞ্চে নামার আগে শেষবারের মতো নিজেদের দলের খেলোয়াড়দের ব্যাটিং বোলিং ঝালিয়ে নিতে চাইবেন রোহিতও।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top