News Flash

  • Home
  • খেলা
  • Sunil Gavaskar :ক্রীড়া সাংবাদিক ফেডারেশন থেকে সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী সংবর্ধিত
Image

Sunil Gavaskar :ক্রীড়া সাংবাদিক ফেডারেশন থেকে সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী সংবর্ধিত

তিরুবনন্তপুরম থেকে সুপ্রভাত দেবনাথ।। ২৭ সেপ্টেম্বর।। লিটল মাস্টার সুনীল গাভাস্কার এবং কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দুজন কিংবদন্তি ক্রিকেটারকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্বর্ণপদক প্রদানের মধ্য দিয়ে এস জে এফ আই- এর সম্মানীয় সদস্য পদও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এস জে এফ আই এর সভাপতি বিনোদ, সম্পাদক মি. কেনি, প্রাক্তন সভাপতি সাবা নায়েকেন, জি বিশ্বনাথ, এক্সিকিউটিভ মেম্বার সুপ্রভাত দেবনাথ সহ সকল কার্যকরী সদস্য এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দুজন কিংবদন্তি ক্রিকেটার-ই তাদের সময়ে প্রিন্ট মিডিয়ার গুরুত্বের কথা তুলে ধরে এখনো প্রিন্ট মিডিয়া, বিশেষ করে ক্রীড়া সাংবাদিকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্রিকেট আঙ্গিনায় শিখরে পৌঁছানোর পেছনে প্রিন্ট মিডিয়ার বিশেষ অবদান ছিল বলে আজও তাঁরা স্বীকার করেন। দেশের এমন কি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা এখনও নিজেদের সঁপে দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। জীবনে অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু আজ ভারতের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ মঞ্চ এস জে এফ আই থেকে পুরস্কৃত হতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছেন।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top