News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Hapania:নেশা কারবারির বিরুদ্ধে অভিযানে নামল হাপানিয়ার মহিলারা
Image

Hapania:নেশা কারবারির বিরুদ্ধে অভিযানে নামল হাপানিয়ার মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর : এক নেশা কারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সংখ্যক নেশা সামগ্রী উদ্ধার করল এলাকাবাসী৷  ঘটনা হাপানিয়া হাসপাতাল রোডস্থিত সবুজপল্লি এলাকায়৷ এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে প্রসেনজিত বিশ্বাস ওরফে নানু এলাকার যুবকদের মধ্যে নেশা সামগ্রী বিক্রি করে আসছে৷ যার ফলে এলাকার প্রত্যেকটি যুবক নেশা কবলে পড়ে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে৷ মঙ্গলবার এলাকার মহিলারা একজোট হয়ে প্রসেনজিত  বিশ্বাসের বাড়িতে হানা দেয়৷ তার বাড়ি থেকে ব্রাউন সুগার, গাজা , নেশার ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করে এলাকার মহিলারা৷ খবর দেওয়া হয় আমতলি থানায়৷ পুলিশ এসে নেশা সামগ্রী সহ ধৃত ওই যুবককে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক৷

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top