নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর : এক নেশা কারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সংখ্যক নেশা সামগ্রী উদ্ধার করল এলাকাবাসী৷ ঘটনা হাপানিয়া হাসপাতাল রোডস্থিত সবুজপল্লি এলাকায়৷ এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে প্রসেনজিত বিশ্বাস ওরফে নানু এলাকার যুবকদের মধ্যে নেশা সামগ্রী বিক্রি করে আসছে৷ যার ফলে এলাকার প্রত্যেকটি যুবক নেশা কবলে পড়ে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে৷ মঙ্গলবার এলাকার মহিলারা একজোট হয়ে প্রসেনজিত বিশ্বাসের বাড়িতে হানা দেয়৷ তার বাড়ি থেকে ব্রাউন সুগার, গাজা , নেশার ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করে এলাকার মহিলারা৷ খবর দেওয়া হয় আমতলি থানায়৷ পুলিশ এসে নেশা সামগ্রী সহ ধৃত ওই যুবককে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক৷

Hapania:নেশা কারবারির বিরুদ্ধে অভিযানে নামল হাপানিয়ার মহিলারা
Tags:
Releated Posts
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত
আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…
অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…
জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আগরতলার প্রজ্ঞা ভবনে আজ ২০তম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। বিশিষ্ট পরিসংখ্যানবিদ…
লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের
আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন…


















