News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:কাউয়ামারা ঘাট স্কুলের প্রাথমিক বিভাগের পঠন পাঠন ব্যাহত শ্রেণীকক্ষের অভাবে
Image

Tripura:কাউয়ামারা ঘাট স্কুলের প্রাথমিক বিভাগের পঠন পাঠন ব্যাহত শ্রেণীকক্ষের অভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর : বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের গ্রাম পাহাড়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য গণহারে সুকল খোলা হয়েছিল৷ উদ্দেশ্য ছিল সকলের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়া৷ কিন্তু শিক্ষা প্রসারের জন্য যে ধরনের পরিকাঠামো প্রয়োজন তা এখনো পর্যন্ত গড়ে তোলা সম্ভব হয়নি৷ ফলে শিক্ষা ব্যবস্থা সমস্যার সম্মুখীন৷

অমরপুরে কাউয়ামারা ঘাট স্কুলের প্রাথমিক বিভাগের অবস্থা বেহাল৷ ওই সুকলে পা রাখলেই মনে হয়, স্বাধীনতার অমৃত মহোৎসব যেন পরিহাস৷  স্বাধীনতার অমৃত মহোৎসবকে যেন ব্যঙ্গ করছে কাউয়ামারা ঘাট সুকলের প্রাথমিক বিভাগের পঠন-পাঠন ব্যবস্থা৷ ওই স্কুলের কোমলমতি শিশুদের ক্লাস রুমের অভাব৷ বিগত দুই বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ছাত্রছাত্রীদের স্কুলের বিআরসি হলের মেঝেতে, বাড়ান্দার মেঝেতে বসিয়েই পাঠদান চালিয়ে যাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ৷ শিক্ষক মশাইরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে  পাঠদান করেন৷ গত দুই বছর ধরে গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই বারান্দার মেঝেতে বসেই সুকলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা পঠন-পাঠন চালিয়ে যাচ্ছে৷ তাছাড়াও সুকলে নেই পর্যাপ্ত শিক্ষক৷ সুকলের প্রাথমিক বিভাগের ১৪৩ জন ছাত্রছাত্রীর জন্য রয়েছেন  চারজন শিক্ষক৷ এই অবস্থায় স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুলে আসার আগ্রহ যেমন হারিয়ে ফেলছে, তেমনি অভিবাবকরাও দুশ্চিন্তায় আছেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে৷ 

কাউয়ামারা ঘাট স্কুলে গত দুই বছর ধরেই নতুন দালানবাড়ি নির্মান কাজ চলছে৷ দুই বছর ধরেই সংশ্লিষ্ট ঠিকেদার ওনার মর্জিমত শামুকের গতিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন৷ কাউকে পাত্তা দেওয়ার প্রয়োজনও তিনি মনে করেন না বলে বিস্তর অভিযোগ৷ ফলে স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভারপ্রাপ্ত শিক্ষক সহ এলাকার অভিবাবকরাও বেশ উদ্বিগ্ণ৷ অবিলম্বে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top