News Flash

  • Home
  • বিনোদন
  • চলচ্চিত্র জগতে অবদানের স্বীকৃতি, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী আশা পারেখ
Image

চলচ্চিত্র জগতে অবদানের স্বীকৃতি, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী আশা পারেখ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী আশা পারেখ। অভিনেত্রী আশা পারেখকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি জানান, এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে অভিনেত্রী আশা পারেখকে।

ভারতীয় চলচ্চিত্রে জীবনভরের অবদানের জন্য সরকারের তরফে সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ষাট ও সত্তরের দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আশা পারেখ। আশা পারেখ অভিনয় শুরু করেছিলেন একেবারেই ছোট বয়সে। সেই সময়ে বেবি আশা পারেখ নামে স্ক্রিনে পরিচিত ছিলেন তিনি। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে শিশু শিল্পী আশা পারেখকে দেখে জহুরির মতো তাঁর অভিনয় ক্ষমতা নজর করেছিলেন পরিচালক বিমল রায়। তখন আশার বয়স মাত্র ১০ বছর। এরপর ১৯৫২ সালে বিমল রায়ের ছবি ‘মা’-তে অভিনয় করেছিলেন আশা পারেখ।

তবে বড় হয়ে কিশোরী আশা পারেখ প্রথম অভিনয় করেন সুবোধ মুখোপাধ্যায় প্রযোজিত নাসির হুসেন পরিচালিত ‘দিল দেকে দেখো’ ছবিতে। সে ছবির হিরো ছিলেন শাম্মী কাপুর। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সেই ছবি। তার পর আশা পারেখকে নিয়ে আরও ৬ টি ছবি করেছিলেন হুসেন। ‘যব প্যার কিসিসে হোতা হ্যায়’, ‘ফির ওহি দিল লায়া হু’, ‘তিসরি মঞ্জিল’, ‘প্যার কা মওসম’ এবং ‘কারবাঁ’। ১৯৯৫ সালে অভিনয় জীবন থেকে অবসর নেন আশা পারেখ। তবে ফিল্ম ও টিভি সিরিয়ালের প্রযোজনা শুরু করেন। ২০০২ সালে ফিল্ম ফেয়ার লাইভ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান আশা। পরে ২০০৭ সালে তাঁকে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড দেয় ফিকি।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top