News Flash

  • Home
  • দেশ
  • দেশের মধ্যেই ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির সক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে ষষ্ঠ : রাষ্ট্রপতি
Image

দেশের মধ্যেই ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির সক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে ষষ্ঠ : রাষ্ট্রপতি

বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর (হি.স.): কর্ণাটকের বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ইন্টিগ্রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির সুবিধার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে ভার্চুয়ালি জোনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির (দক্ষিণ অঞ্চল) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, দেশের মধ্যেই ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির সক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে ষষ্ঠ। প্রসঙ্গত, ক্রায়োজেনিক ইঞ্জিনটি ইসরো নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ যানে ব্যবহার করে।

ভারতকে আত্মনির্ভর করার ক্ষেত্রে ইসরো এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে অমৃতকালকে ব্যবহার করার জন্য বৈজ্ঞানিকদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এ.পি.জে. আবদুল কালাম দেশের মধ্যে করোনারি স্টেন্ট তৈরি করে দেশকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছিলেন। একইভাবে করোনভাইরাসের জন্য দেশীয় ভ্যাকসিন তৈরি করা হয়েছে এবং সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি চালু করা হয়েছিল।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top