News Flash

  • Home
  • দেশ
  • ২৯-৩০ সেপ্টেম্বর গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, আহমেদাবাদ-সহ ৪ শহরে রয়েছে একাধিক কর্মসূচি
Image

২৯-৩০ সেপ্টেম্বর গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, আহমেদাবাদ-সহ ৪ শহরে রয়েছে একাধিক কর্মসূচি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৯-৩০ সেপ্টেম্বর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ ও সুরাট-সহ গুজরাটের ৪ শহরের একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯-৩০ সেপ্টেম্বর গুজরাট সফর করবেন। সুরাট, ভাবনগর, আহমেদাবাদ এবং আম্বাজি জুড়ে প্রায় ২৯ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

দু’দিনের এই সফরে গুজরাটের ভাবনগরে বিশ্বের প্রথম সিএনজি টার্মিনালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গুজরাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত ৩৬ তম জাতীয় গেমসের উদ্বোধন করবেন তিনি। এরপর সুরাটে হীরা ব্যবসার দ্রুত বৃদ্ধির পরিপূরক করার লক্ষ্যে ড্রিম সিটি- প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, নতুন ব্রডগেজ লাইনেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, যা তীর্থযাত্রীদের জন্য আম্বাজি ভ্রমণকে সহজতর করে তুলবে। তিনি আম্বাজি মন্দিরে দর্শন ও পূজার্চনা করবেন; গব্বর তীর্থে মহা আরতিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আহমেদাবাদে নবরাত্রি উদযাপনে অংশ নেবেন।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top