মালদা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): মাহালয়ার সকালে অস্ত্র সমেত ক্যাম্প থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুর এলাকায়।
জানা গিয়েছে, ওই বিএসএফ জওয়ানের নাম অখিলেশ কুমার। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে মালদহের হবিবপুর ও বামনগোলা এলাকায় কর্মরত ছিলেন তিনি। রবিবার সকালে দেখা যায় অখিলেশ কুমার ক্যাম্পে নেই। আশে পাশে খোঁজ করা হলেও কোনও লাভ হয়নি। কোথাও হদিশ মেলেনি তাঁর। সূত্রের খবর, ইনসাস রাইফেল, দু রাউন্ড ম্যাগাজিন ও প্রচুর গুলি ছিল তাঁর কাছে। সেগুলি নিয়েই উধাও হয়ে গিয়েছেন অখিলেশ।
ইতিমধ্যেই এই বিষয়টি বিএসএফের তরফে জেলা পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু কোথায় গেলেন ওই জওয়ান, তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে জওয়ানের সহকর্মীরাও। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। সহকর্মীদের থেকেও কোনও সূত্র মিলতে পারে বলে অনুমান পুলিশের।

Missing:অস্ত্র-সহ ক্যাম্প থেকে উধাও বিএসএফ জওয়ান
Tags:
Releated Posts
গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…
ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…
দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…


















