News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Jalpaiguri:জলপাইগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজো মণ্ডপ
Image

Jalpaiguri:জলপাইগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজো মণ্ডপ

জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ পুজো মণ্ডপ। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আসাম মোড়ে। যদিও পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা একসঙ্গে দুই তিনটি ডেকরেটারের সঙ্গে কথা বলছেন। যাতে সবাই মিলে একসঙ্গে কাজ করে কোনওরকমে কয়েকদিনের মধ্যেই যাতে মণ্ডপ তৈরি করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। পুজো যাতে কোনওভাবে আটকে না যায় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসাম মোড় রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজো এবছর ৫৬ তম বছরে পা দিয়েছে। এবছর সেই পুজোর থিম ছিল বিশ্ব শান্তি। সেই অনুসারেই পুজো মণ্ডপ তৈরির কাজ মাস খানেক ধরেই চলছিল। মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকেই রয়েছে। আর তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। শনিবার রাতে হঠাৎ করেই ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। তখনই প্রবল হাওয়ায় ভেঙে পড়ে পুজো মণ্ডপ।

এ প্রসঙ্গে অসম মোর রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক নিতাই কর বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনা ঘটেছে। তবে মণ্ডপ পুনরায় তৈরি করার জন্য ইতিমধ্যেই কথা হয়েছে। এক সঙ্গে চারটি ডেকরেটারকে দিয়ে মণ্ডপ তৈরি করা হবে। পুজো বন্ধ হতে দেওয়া যাবে না। তবে আশাকরি চারদিনের মধ্যেই প্যান্ডেল তৈরি করে ফেলতে পারব।”

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top