News Flash

  • Home
  • খেলা
  • Football:সি-ডিভিশন সুপার লিগ ফুটবল জয় দিয়ে সূচনা বিবেকানন্দ ক্লাবের
Image

Football:সি-ডিভিশন সুপার লিগ ফুটবল জয় দিয়ে সূচনা বিবেকানন্দ ক্লাবের

বিবেকানন্দ- ২
সাই স্যাগ – ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সুপার লিগেও জয় দিয়ে শুরু বিবেকানন্দ ক্লাবের। এক কথায় চ্যাম্পিয়নের লক্ষ্যে জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে বিবেকানন্দ ক্লাব। টিএফএ আয়োজিত তৃতীয় ডিভিশন ক্লাব ফুটবলের সুপার লিগের প্রথম ম্যাচে বিবেকানন্দ ক্লাব দুই-এক গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে সাই স্যাগকে। অরুন্ধতীনগর পুলিশ মাঠে বেলা একটায় অনুষ্ঠিত বিবেকানন্দ ক্লাব বনাম সাই স্যাগের মধ্যে সুপার লিগের প্রথম ম্যাচে তিনটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। তবে প্রথমে গোল হজম করে পরে আক্রমণাত্মক খেলে গোল শোধ এবং দুই-এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার দর্পটাই আলাদা। খেলার ৫ মিনিটের মাথায় সাই স্যাগের মনি ত্রিপুরা একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। কিন্তু এই জয় তারা কয়েক মিনিটও ধরে রাখতে পারেনি। চার মিনিট বাদেই বিবেকাআনন্দ ক্লাবের শাকিল মিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। অতঃপর জোর লড়াই চলতে থাকে তৃতীয় গোলের লক্ষ্যে। অবশেষে প্রথমার্ধের অন্তিম সময়ে বিবেকানন্দ ক্লাবের অনিমেষ দেববর্মা আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-এক করে নেয়। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও দ্বিতীয়ার্ধে কেউ গোলের খাতা খুলতে পারেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, পল্লব চক্রবর্তী, বিপ্লব সিনহা ও সুপ্রিয়া দাস।
*সি-ডিভিশন, সুপার লিগ : পয়েন্ট তালিকা*
দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:
বিবেকানন্দ   ১   ১    ০    ০    ২-১  ৩
ভারতরত্ন      ১   ০    ১    ০   ২-২   ১
ব্লাডমাউথ    ১   ০    ১    ০   ২-২   ১
সাই স্যাগ      ১   ০    ০    ১   ১-২   ০

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top