News Flash

  • Home
  • খেলা
  • Sports:স্কুল স্তরে অ্যাথলেটিক্স জুডো সাঁতার, রাজ্য আসরের প্রস্তুতি জোরকদমে
Image

Sports:স্কুল স্তরে অ্যাথলেটিক্স জুডো সাঁতার, রাজ্য আসরের প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। ৩ ইভেন্টের রাজ্যভিত্তিক আসরের প্রস্তুতি চলছে জোরকদমে। অ্যাথলেটিক্স, জুডো এবং সাঁতার – বিশেষভাবে চিহ্নিতকারী এই তিনটি গেমের আরও ব্যাপক প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। ব্লক, মহকুমা, জেলা এবং রাজ্য এই চারটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে আসর। ইতিমধ্যে প্রথম তিনটি পর্যায়ের আসর সম্পন্ন হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক আসর। কমলপুরে হবে অ্যাথলেটিক্স আসর। দায়িত্বে ধলাই ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস বোর্ড। পানিসাগরে হবে জুডো আসর। দায়িত্বে নর্থ ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস বোর্ড। অন্যদিকে বাধারঘাটে রাইমা সুইমিং পুলে সাঁতারের আসর অনুষ্ঠিত হবে। এর দায়িত্বে রয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস বোর্ড। পূর্বতন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যভিত্তিক আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১ থেকে ২৩ সেপ্টেম্বর। ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকার কারণে এই রাজ্য আসর পিছিয়ে এখন তা ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দপ্তর থেকে প্রকাশিত পূর্বতন বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁতার প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব রাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলকে দেওয়া হলেও কার্যত বিষয়টা বাধারঘাটে রাইমা সুইমিং পুল-এ হবে বলে দপ্তর থেকে সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেলা স্তরে সাফল্য পাওয়া খেলোয়াড়ায়ই রাজ্য আসরে অংশ নেবে। এদিকে, পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য আসর আজ, শনিবারের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা থাকার কারণে তা পিছিয়ে এখন আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, এই তিনটি গেমের জন্য মোট ১৫ লক্ষ টাকার বাজেট বরাদ্দ হয়েছে। আশা করা হচ্ছে, বিশেষভাবে চিহ্নিতকারী এই তিনটি গেমের আরও ব্যাপক প্রসারে যে উদ্যোগ নেয়া হয়েছে তা কার্যত সাফল্য পাবে।

*সি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

।। গ্রুপ-এ।।

বিবেকানন্দ   ৪   ৪    ০    ০    ৯-২  ১২

ব্লাডমাউথ    ৪   ২    ১    ১   ১০-৩   ৭

স্কাইলার্ক     ৪   ১    ১    ২   ১০-৯   ৪

আনন্দ ভবন  ৪   ১    ০    ৩  ৪-১৭   ৩

আরসিসি     ৪   ০    ২    ২    ৩-৫   ২

।। গ্রুপ-বি।।

ভারতরত্ন      ৪   ৩    ০    ১   ২১-৬   ৯

সাই স্যাগ      ৪   ৩    ০    ১   ১৮-৫   ৯

উমাকান্ত      ৪   ২    ১    ১    ৭-৮   ৭

আমরা ক’জনা ৪   ১    ১    ২ ৭-১৪   ৪

ইউবিএসটি    ৪   ০    ০    ৪   ২-২২   ০

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top