News Flash

  • Home
  • দিনের খবর
  • পুনেতে ৭০ জন পিএফআই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের
Image

পুনেতে ৭০ জন পিএফআই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

পুনে, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : পুনের বুন্দাগার্ডেন থানা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর ৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। প্রত্যেকের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বেআইনিভাবে বিক্ষোভ করার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে, শনিবার বান্দাগার্ডেন থানার দল স্থানীয় পিএফআই নেতা রিজাজ জয়নুদ্দিন সৈয়দ সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে।

পুলিশের মতে, বৃহস্পতিবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) এর দল পুনের কোন্ধওয়া সহ চারটি জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। এই পদক্ষেপের প্রতিবাদে, পিএফআই শুক্রবার পুনে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এ ঘটনায় পুলিশ বেআইনিভাবে বিক্ষোভ করার অভিযোগে ৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে।
বিজেপি বিধায়ক নীতেশ নারায়ণ রানে পুনে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে জড়ো হওয়া পিএফআই কর্মীদের বিরুদ্ধে পাকিস্তান-পন্থী স্লোগান দেওয়ার অভিযোগ করেন। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

যদিও পুনে পুলিশ নীতেশ রাণের অভিযোগ অস্বীকার করে বলেছে, ঘটনাস্থলে এই ধরনের স্লোগান তোলা হয়নি। এবিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top