News Flash

  • Home
  • দেশ
  • পুলকিতের রিসর্ট ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন, পুষ্কর বললেন কোনও আসামি রেহাই পাবে না
Image

পুলকিতের রিসর্ট ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন, পুষ্কর বললেন কোনও আসামি রেহাই পাবে না

দেহরাদূন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): অঙ্কিতা ভাণ্ডারীর হত্যা মামলায় অভিযুক্ত পুলকিত আর্যর রিসর্ট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। রিসর্টের মহিলা কর্মীকে খুন করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতার ছেলে পুলকিতের রিসর্ট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। তরুণীকে খুন করার প্রতিবাদে বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষোভ শুরু হলে অভিযুক্তের এই রিসর্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর তার পরই বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঋষিকেশের ভানাতারা রিসর্ট।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিশেষ মুখ্য সচিব অভিনব কুমার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তের রিসর্ট ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।’’ একটি টুইট বার্তায় ধামি জানান, শনিবার সকালে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত বলেও জানান। তিনি আরও বলেন, ‘‘দোষীদের কঠোরতম শাস্তি দিতে পুলিশের ডিআইজি পি রেনুকার নেতৃত্বে একটি সিট গঠন করা হয়েছে এবং এই বিষয়টিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’ মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে বেআইনি ভাবে ছড়িয়ে থাকা রিসর্টগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, কোনও আসামিকে রেহাই করা হবে না, সে যেই হোক না কেন।

Releated Posts

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026

বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের আচরণ ‘দিমাগি নকশাল’ মানসিকতার প্রতিফলন: বিজেপি, ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top