News Flash

  • Home
  • দেশ
  • গান্ধী পরিবারের কেউ কংগ্রেস সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না : অশোক গেহলট
Image

গান্ধী পরিবারের কেউ কংগ্রেস সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না : অশোক গেহলট

কোচি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি পদে জন্য গান্ধী পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। শুক্রবার সকালে কেরলের কোচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেহলট বলেছেন, রাহুল গান্ধী স্পষ্ট করে জানিয়েছেন, গান্ধী পরিবারের কোনও সদস্য কংগ্রেস সভাপতি হবেন না।

অশোক গেহলটের কথায়, আমি তাঁকে (রাহুল গান্ধী) বহুবার বলেছি, সকলের প্রস্তাব মেনে নিয়ে কংগ্রেস সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করতে। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গান্ধী পরিবারের কেউ আর কংগ্রেস সভাপতি হবেন না।” অশোক গেহলট আরও বলেছেন, রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছেন গান্ধী পরিবারের সদস্য নন এমন কেউই দলের সভাপতি হবেন। তিনি কোনও পদে না থেকেই দলের জন্য কাজ করে যেতে চান। উল্লেখ্য, কংগ্রেস সভাপতি পদের নির্বাচন হবে আগামী ১৭ অক্টোবর। ফল ঘোষণা হবে ১৯ অক্টোবর

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top