News Flash

  • Home
  • খেলা
  • Sabroom:সাব্রুমে ফুটবল হৃদয়ের ২ গোল
Image

Sabroom:সাব্রুমে ফুটবল হৃদয়ের ২ গোল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। সহজ ম্যাচকে কঠিন করে জিতলো চালিতাছড়ি এফ সি দল । অত্যাধিক আত্মতুষ্টির ফলে একসময় চাপে পড়ে গিয়েছিলো চালিতাছড়ি এফ সি। অথচ দল প্রথমার্ধে এগিয়ে গিয়েছিলো ২-‌০ গোলে। শেষ পর্যন্ত ঘাম ঝড়িয়ে ২-‌১ গোলে জয় পেলো চালিতাছড়ি এফ সি। পরাজিত করলো মন্ডলী পাড়া ১১ স্টার দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে হচ্ছে আসর। মঙ্গলবার আসরের সপ্তম ম্যাচে চালিতাছড়ি এফ সি ক্লাবের ফুটবলাররা শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে। দক্ষতা, শক্তি এবং গতি-‌ তিন বিভাগেই অনেকটা এগিয়ে ছিলো ব্লাডমনাউথ ক্লাবের ফুটবলাররা। প্রথমার্ধে হৃদয় ত্রিপুরার জোড়া গোলে ২-‌০ তে এগিয়ে গিয়েছিলো চালিতাছড়ি এফ সি দল। এরপরই আত্মতুষ্টিতে ভুগতে থাকে দল। ওই সুযোগটা কাজে লাগিয়ে ১ গোল করে মন্ডলী পাড়া ১১ স্টার দল। দলের পক্ষে গোলটি করেন সুনীল ত্রিপুরা। সমতা ফেরানোর মতো সুযোগ পেলেও আক্রমনভাগের ফুটবলারদের ব্যর্থতায় আর জাল নাড়াতে পারেনি মন্ডলী পাড়া ১১ স্টার দল। শেষ পর্যন্ত ২-‌১ গোলে জয়লাভ করে  চালিতাছড়ি এফ সি দল। খেলা পরিচালনা করেন সত্যম জ্যোতি চাকমা। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার। 

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top