News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI:কল্যাণময়-এস পি সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা
Image

CBI:কল্যাণময়-এস পি সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : এসএসসি দুর্নীতির তদন্তে শনিবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এস পি সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে শীঘ্রই জেরার সম্ভাবনা রয়েছে।

এসএসসি দুর্নীতির তদন্তে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন ছিল বলে সিবিআই সূত্রে খবর। এদিন নিজাম প্যালেসে একসঙ্গে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসএসসি পরামর্শদান কমিটির প্রাক্তন চেয়ারম্যান এস পি সিনহা।

উল্লেখ্য, এর আগে ওই ৩ জনকে আলাদা আলাদা করে জেরা করা হয়। কিন্তু দেখা যাচ্ছে সেইসময় তাঁরা যে বয়ান দিয়েছিলেন তার মধ্যে বিস্তর অসংগতি রয়েছে। সেই অসংগতি দূর করার জন্য মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। জানা যাচ্ছে, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে ওই দুজনকে পার্থর মুখোমুখি বসানো হতে পারে। সিবিআইয়ের হাতে রয়েছে বেশকিছু প্রশ্ন। এর মধ্যে রয়েছে কোথা থেকে আসত চাকরি প্রার্থীদের নাম? কার নির্দেশে সুপারিশপত্র তৈরি হতো? শনিবার ফের আদালতে পেশ করা হয় শান্তিপ্রসাদ সিনহাকে।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top