News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI:অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জেরা সিবিআইয়ের
Image

CBI:অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জেরা সিবিআইয়ের

বীরভূম, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা।

প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রত-কন্যার বয়ান রেকর্ড করা হয়েছে। চালকলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার দুপুরে বোলপুরে নিচুপট্টিতে তৃণমূল নেতার বাড়িতে যান তদন্তকারীরা। সিবিআইয়ের ওই দলে মহিলা আধিকারিকরাও ছিলেন।

সিবিআই সূত্রে খবর, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতেই অনুব্রতর বাড়িতে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। গত ১৭ অগাস্ট সিবিআই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে যায় বাড়িতে। কিন্তু সুকন্যার দেখা মেলেনি। তখন সুকন্যার তরফে জানানো হয়েছিল, তাঁর মানসিক অবস্থা ভাল নেই। তবে এদিন সমস্ত রকম আইনি প্রক্রিয়া মেনেই অনুব্রতর বাড়ি যান আধিকারিকরা।

অনুব্রতকে গ্রেফতারের পর একাধিক সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করেছে সিবিআই। বীরভূমের একাধিক রাইস মিলে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ভোলে ব্যোম রাইস মিলের প্রাক্তন মালিকের ছেলে শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করতে পারে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শান্তিনিকেতনের রতনকুঠির সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিও গিয়েছেন।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top