News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM:সি পি আই এম এর চারটি সংগঠনের উদ্দ্যোগে বীরচন্দ্র মনু বাজারে মিছিল
Image

CPIM:সি পি আই এম এর চারটি সংগঠনের উদ্দ্যোগে বীরচন্দ্র মনু বাজারে মিছিল

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর : সবার জন্য শিক্ষা ও কাজের দাবী সহ ৯ দফা দাবির ভিত্তিতে বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারে এক মিছিল ও বাজার সভার আয়োজন করা হয়৷ পতিছড়ী ড্রপগেইট এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়৷  মিছিলটি বীরচন্দ্র মনু বাজারে এসে সমাপ্তি হয়৷  মিছিল শেষে সি পি আই এম কর্মীসমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বাজার সভা৷  

আজকের এই মিছিল ও বাজার সভায় উপস্থিত ছিলেন সি পি আই এম এর রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চেঁধুরী, জোলাইবাড়ী বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা, টিটিএডিসির প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের নির্বাহী সদস্য পরিক্ষিত মুড়াসিং, শ্রীমন্ত দে, আশুতোষ দেবনাথ  সহ সি পি আই এম এর অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷  আজকের এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান বর্তমান রাজ্যসরকারের মেয়াদ আর চার পাঁচ মাস৷ এই সময়ের মধ্যে সমস্ত সরকারী বন্ধ, দূর্গা পূজা, লক্ষী পূজা, কালি পূজা বাদ দিলে থেকে যায় ১০০দিন৷  এই ১০০ দিনের মধ্যে রাজ্য সরকারের দেওয়া  ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পাবে কিনা তা নিয়ে শাসকদলকে প্রশ্ণ ছুড়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক৷ বাজার সভা শেষে প্রাক্তন তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সি পি আই এম এর আজকের কর্মসূচী সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন৷

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top