News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Blood Donation:টিএসআর অষ্টম বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির
Image

Blood Donation:টিএসআর অষ্টম বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : টিএসআর জন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে রক্তদানসহ নানা সামাজিক কর্মসূচিতেও শামিল হচ্ছে৷ রাজ্যের গর্ব টিএসআর বাহিনী রাজ্যের জনগণকে নানা পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে অভিমত ব্যক্ত করেছেন বাহিনীর কর্মকর্তারা৷ অমৃত মহোৎসব উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ৮ম বাহিনী টিএসআর৷ লংতরাইভ্যালী মহকুমার লালছড়াস্থিত টিএসআর অষ্টম ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন  ডিআইজিপি কেরী মারাক৷ রক্ত দান মহৎ দান এই উদেশ্যকে সামনে রেখে মোট ৬৩ জন জওয়ান রক্ত দান করে৷ উদ্বোধনের ভাষনের মারাক সাহেব বলেন রাজ্যে রক্তের যোগানের চেয়ে চাহিদা বেশী৷ মূর্মুর রোগীদের প্রয়োজনীয় রক্ত ব্লাড ব্যান গুলো পুরন করতে হিমশিম কাচ্ছে৷ রক্তের কোন বিকল্প নেই৷ রক্ত দান করলে যেমন একটি রোগীর জীবন বাঁচানো সম্ভব, তেমনি রক্ত দাতারও উপকার হয়৷ রক্তজনিত বিভিন্ন রোগ থেকে রেহাই পাওয়া যায়৷ তিনি জওয়ানদের কাছে প্রতি মাসে ৪০ – ৫০ জন করে রক্ত দান করার জন্য এগিয়ে আসার আহববান রাখেন৷  কমান্ডেন্ট অমৃত দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন শুধু উগ্রবাদী সমস্যা বা আইনশৃঙ্খলার বিষয়ই নয় জনকল্যাণমুখী কাজেও টিএসআর অষ্টম বাহিনীর জওয়ানরা করে যাচ্ছে৷ লকডাউনে সাধারণ  মানুষের পাশে দাড়ানো বা ম্যালেরিয়া কবলিত এলাকাতে ঔষধ পত্র নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার মত সামাজিক কাজও করা হচ্ছে৷ রাজ্যের রক্তের চাহিদা পূরণে আগামী দিনেও বিভিন্ন রক্তদান শিবিরের আয়োজন করবে টিএসআর অষ্টম ব্যাটেলিয়ান বলে জানান তিনি৷ অন্যান্য বাহিনীগুলিকেও রক্তদান শিবির সংঘটিত করা সহ অন্যান্য সামাজিক কর্মসূচিতে শামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top