News Flash

Image

Accident:চলন্ত ট্ৰেন থেকে পড়ে পাথারকা‌ন্দি‌তে মৃত্যু যাত্রীর

পাথারকা‌ন্দি‌ (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির দক্ষিণ রেল গেটের কাছে চলন্ত ট্রেন থে‌কে পা পিছ‌লে নীচে প‌ড়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যাত্রীকে বারইগ্রাম এলাকার বান্দরকোণা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের বা‌সিন্দা, ক্ষুদ্র ব্যরবসায়ী আব্দুল মান্নান (৫০) বলে শনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গে‌ছে, আজ বুধবার বি‌কেল তিনটা নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে করে চুড়াইবা‌ড়ি থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন আব্দুল মান্নান। তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন। ট্রেনটি পাথারকান্দি ‌স্টেশ‌নে ঢোকার প্রায় ৫০ মিটার আগে দরজা থেকে পা পিছ‌লে ‌চলন্ত ট্রেনের নীচে প‌ড়ে যান। নীচে পড়ে তি‌নি রে‌লের চাকার সংস্প‌র্শে আসায় পেটের না‌ড়িভু‌ড়ি বে‌রি‌য়ে পড়ে। বাম হাত দু টুকরো হয়ে গেছে।

ট্রেন চলে গেলে স্থানীয়দের সহযোগিতায় তা‌কে পাথারকান্দি প্রাথ‌মিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। প্রাথমিক চিকিৎসা চলাকালীন হাস‌পাতালের বেডেই মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন আব্দুল মান্নান। তার সাথে একটি বাজারব্যাগ ও কিছু কাগজ পত্র পাওয়া গে‌ছে। পরে রেল পু‌লিশ মৃত‌দেহের ময়না তদ‌ন্তের জন্য। ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top