News Flash

Image

Udaipur:হাতেনাতে আটক চোরকে গণধোলাই উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : গোমতী জেলার উদয়পুরে চুরির দায়ে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে৷ আটক যুবকের নাম ইব্রাহাম চৌধুরী৷ জানা যায় সোনামুড়া চৌমুহনী এলাকার এক বাড়ি থেকে বুধবার বেলা সাড়ে নয়টা নাগাদ ইব্রাহিম চৌধুরী নামে ঐ যুবক নগদ ৫৬৩০ টাকা চুরি করে পালানোর চেষ্টা করে৷ তখনই তাকে পিছু ধাওয়া করে আটক করা হয়৷ স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মাধ্যম দেন৷ তাতে সে অল্প বিস্তর আহত হয়েছে৷ তাকে আটক করে রেখে আর কে পুর থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জানা গেছে এর আগেও সে একাধিক চুরির ঘটনায় জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top