News Flash

  • Home
  • প্রধান খবর
  • TMC:ব্যক্তি ভুল করলে দায় নেবে না দল, বিধায়কদের কড়া বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের
Image

TMC:ব্যক্তি ভুল করলে দায় নেবে না দল, বিধায়কদের কড়া বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : ব্যক্তি ভুল করলে তার দায় দল নেবে না। দলীয় বিধায়কদের বৈঠকে কড়া বার্তা দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

বুধবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনের কাজকর্ম শোকপ্রস্তাবের মাধ্যমে শেষ হয়ে গেলে নৌসার আলি কক্ষে বসে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে বক্তৃতা করেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সংসদ সদস্য সুব্রত বক্সী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ।

ওই বৈঠকেই বিধায়কদের নির্দেশ দেওয়া হয়, বিধানসভা অধিবেশনের প্রতি দিন হাজিরা দিতে হবে। তবে বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দল যে কারও ভুলের দায় বহন করবে না তা-ও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর যে ভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছে তার জবাব দেওয়া প্রয়োজন বলেও মনে করেছেন ওই নেতারা।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top