News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:উত্তরপ্রদেশের উন্নাওতে গাড়ি-ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, জখম ১
Image

Accident:উত্তরপ্রদেশের উন্নাওতে গাড়ি-ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, জখম ১

লখনউ, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের উন্নাওতে গঙ্গাঘাট কোতোয়ালি এলাকার উন্নাও-গঙ্গা ব্যারেজ রোডে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে তিনজন মারা গেছে এবং একজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, চার ব্যক্তিকে নিয়ে গাড়ি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যান এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই উদ্ধার করে। তবে কানপুরের হ্যালেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ভর্তি রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারকে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…

ByByNews Desk Jun 9, 2026

উরি থেকে অপারেশন সিঁদুর: মোদির রেকর্ড গড়া প্রধানমন্ত্রিত্বে ভারতের নতুন নিরাপত্তা নীতির রূপরেখা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): ১০ জুন টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮…

ByByNews Desk Jun 9, 2026

আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত স্থগিত, শুনানি ১৬ জুলাই

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আইআরসিটিসি হোটেল দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থপাচার মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের…

ByByNews Desk Jun 9, 2026

পশ্চিমবঙ্গে ঝুলে থাকা রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে টাস্ক ফোর্স গঠন, উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ টাস্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top