News Flash

  • Home
  • খেলা
  • শতরান করেই একধাপে অনেকটা এগিয়ে গেলেন কোহলি
Image

শতরান করেই একধাপে অনেকটা এগিয়ে গেলেন কোহলি

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্সের জেরে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগোলেন বিরাট। অন্যদিকে, টি-২০ অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়েও বড় রকমের বদল ঘটল।

বিরাট কোহলি সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে ফর্মে ফিরেছেন। দীর্ঘ দিনের শতরানের খরা কাটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৭১তম শতরানও। এশিয়া কাপে পাঁচ ম্যাচে মোট ২৭৬ রান করেন তিনি। মহম্মদ রিজওয়ানের পরে বিরাটই ছিলেন প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। এর সুবাদে টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিং একলাফে ১৪ ধাপ এগিয়ে আসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বর্তমানে ব়্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে রয়েছেন।
এশিয়ার নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার জয়ের পিছনে বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন দলের ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে প্রতিযোগিতার সেরাও নির্বাচিত হন তিনি। এর সুবাদেই ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল তাঁর।প্রতিযোগিতায় নয় উইকেট নেওয়া হাসারাঙ্গা বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এসে ছয় নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায়ও উঠে এসেছেন শ্রীলঙ্কান তারকা। তিনি সাত ধাপ এগিয়ে এসে বর্তমানে চার নম্বর রয়েছেন।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top