News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:পশ্চিম থানায় ডেপুটেশন সিপিএম অভয়নগর অঞ্চল কমিটির
Image

Deputation:পশ্চিম থানায় ডেপুটেশন সিপিএম অভয়নগর অঞ্চল কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর : অভয়নগর এলাকায় হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি৷ থানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদানকালে দলীয় নেতৃবৃন্দ অভিযোগ করেছেন দলীয় নেতা কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চক্রান্ত করা হচ্ছে৷  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের মনোবল ভেঙ্গে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের চক্রান্ত করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন৷ কোন ধরনের দমন পীড়ন নীতির কাছে বামপন্থীরা মাথা নত করবে না বলেও তারা স্পষ্ট বার্তা দিয়েছেন৷ 

অবিলম্বে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা না হলে তারা প্রতিরোধ গড়ে তোলা সহ বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও অভিমত ব্যক্ত করেছেন৷ রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলা হয়েছে শাসক দল পায়ের তলার মাটি হারিয়ে এ ধরনের সন্ত্রাসের মধ্য দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছে৷ তাদের এই প্রয়াস কোনভাবেই সফল হবে না বলেও তারা উল্লেখ করেন৷ রাজ্যের জনগণ তাদেরকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top