News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়াদোত্তির্ণ বিসুকট-চানাচুর খেয়ে অসুস্থ বহু মানুষ খোয়াইয়ে
Image

মেয়াদোত্তির্ণ বিসুকট-চানাচুর খেয়ে অসুস্থ বহু মানুষ খোয়াইয়ে

biscuitনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ জানুয়ারি ৷৷ ছয় মাস পূর্বের মেয়াদ উত্তির্ণ চানাচুর ক্রয় করে খাবার পর অসুস্থ হয়ে পড়েছেন দূর্গানগরের এক যুবক৷ সুকলের দিদিমনি মেয়াদ উক্তিন্য বিসুকট ক্রয় করে ছাত্র ছাত্রী দের মধে বিলিয়ে দিলে ঐ বিসুকট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু ছাত্রছাত্রী৷ বেকারীর রুটি, কেইক, টং দোকানের চিপস ও অন্যান্য খাবার দাবার খেয়ে প্রতি দিনই বহু মানুষ অসুস্থ হয়ে পড়লেও শীত ঘুমেই রয়েছে খোয়াই এর খাদ্য দপ্তরটি৷ খোয়াই মহকুমা ম্যাজিষ্টে ডঃ সমিত রায় চোধুরী নিজে স্বউদ্যোগী হয়ে সন্ধ্যার পর সতটা দিন এই অভিযানে বেরিয়েছেন ঠিক ততটা দিনই খোয়াই খাদ্য দপ্তরের কর্মকর্তারা মহকুমা ম্যাজিষ্টেটের পেছনে পেছনে গিয়েছেন৷ খোয়াই মহকুমার কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এই মেয়াদ উত্তির্ণ খাবার বুক ফুলিয়ে প্রকাশ্যে বিক্রি করলেও খোয়াই মহকুমার খাদ্য দপ্তর এর অফিসার ও পর্য্যবেক্ষকরা দিবিব নাকে তেল দিয়ে খুমুছেন৷ গত পরশু দুর্গানগরের যুবক অনন্ত রূদ্র পাল পুরাতন বাজারের কৃষ্ণ প্রিয় মিষ্টান্ন ভান্ডার নামক দোকান থেকে চানাচুর কিনে নিয়ে বাড়ীতে খায়৷ চানাচুর খাওয়ার পর থেকেই ঐ যুবক মারাত্মক অসুস্থ হয়ে পড়ে৷ যুবকের পিতা তথা শ্রমিক অরুন রুদ্র পাল পাশের বাড়ীর এক শিক্ষিত যুবককে চানাচুরের পেকেট খানা দেখালে তখনই ধরা পড়ে মেয়াদ উক্তিন্যের বিষয়টি৷ পরে ঐ শ্রমিক চানাচুর সহ পেকেট থানা খোয়াই থানায় নিয়ে এসে তিনি মেয়াদ উক্তিন্যের অভিযোগ করেন দোকান ব্যবসায়ী গনেশ সাহার বিরুদ্ধে৷ স্বর্নযুগের পুলিশ ঐ চানাচুরের পেকেট খানা থানায় রেখে শ্রমিক অরুন রুদ্র পালের অভিযোগ ডাইরীতে লিখে রেখে সন্ধ্যায় ওনাকে থানায় আসতে বলে৷ পুলিশের কথা মত শ্রমিক অরুন বাবু থানায় গেলে থানার বিখ্যাত মিমাংসার মাস্টার এএসআই রবীন্দ্র দাস অরুন বাবুকে বলেন কেইস করে লাভ নেই ঘটনা মিমংসা করার জন্য৷ এএসআই রবীন্দ্র দাসের এই ধরনের প্রস্তাব শুনে অরুন বাবু জানতে চান ওনার অভিযোগ থানার সরকারী খাতায় এন্ট্রি হবে কি না৷ শ্রমিকের মুখ থেকে এহেন কথা শুনে রবীন্দ্র দাস জানিয়ে দেন বড় বাবু নেই, বড়বাবু এলে তখন আসবেন৷ অভিযোগ খোয়াই থানার এই সহকারী সাব ইনস্পেক্টর প্রায়ই  আইনের দ্বারস্থ হওয়া সাধারন মানুষকে নাজেহাল করেন উপরি কামাই এর  ধান্দায়৷ অথচ জেলার পুলিশ সুপার সব জেনে শুনেই ঐ ধরনের অফিসারকে সাধারন মানুষদের আইনী পরিষেবা  দেওয়ারগ নামে রবীন্দ্র দাসকে জেলা সদর খোয়াই থানায় বসিয়ে রেখে পুলিশের বদনাম কামাই করছেন৷ শহর জুরে মেয়াদ উত্তিন্য খাদ্য দ্রব্য প্রকাশ্যে বিক্রি রোধ করতে যেমন খাদ্য দপ্তরের হেলদুল নেই ঠিক তেমনি স্বর্নযুগের পুলিশও ন্যায্য অভিযোগ হাতে পেয়েও আইন প্রয়োগ করছেন না অপরাধীদের বিরুদ্ধে৷ এ হেন ঘটনায় খোয়াই এর সচেতন অংশের জনগন খাদ্য দপ্তর ও আরক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top