News Flash

  • Home
  • বিদেশ
  • রানির শেষকৃত্যে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
Image

রানির শেষকৃত্যে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে উপস্থিত থাকবে বলে জানান। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান। পাশাপাশি রানির মৃত্যুত্যে তিনি শোকজ্ঞাপনও করেন।

শুক্রবার আমেরিকার ওহাইওতে বক্তৃতা শেষে বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন বলে জানিয়ে বাইডেন বলেন, ‘এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না, তবে আমি যাচ্ছি।’

প্রেসিডেন্ট আরও বলেন, রাজা চার্লসের বিষয়ে জানাশোনা আছে তার, তবে রানির মৃত্যুর পর তার সঙ্গে কথা হয়নি। ওহাইওতে বাইডেনের বক্তব্যের আগে রানির শেষকৃত্যে তার যোগদান নিয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস।

রানির শেষকৃত্য আগামী ১৯ সেপ্টেম্বর হতে পারে বলে জানা গিয়েছে। সহস্রাব্দ ধরে ব্রিটিশ রাজপরিবারের বিয়ে থেকে রাজ্যাভিষেক কিংবা সমাধিস্থল হিসেবে খ্যাতি পেয়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবে হবে রানির শেষকৃত্য । শেষবার ২০১১ সালে রানি এলিজাবেথের নাতি চার্লস-পুত্র যুবরাজ উইলিয়ামের সঙ্গে কেট মিডলটনের বিয়ের সাক্ষী ছিল অ্যাবে। বিয়ের ঠিক ১৪ বছর আগে যুবরাজ উইলিয়াম এই অ্যাবেতেই এসেছিলেন তাঁর মা যুবরানি ডায়ানার শেষকৃত্যে যোগ দিতে। সেই ওয়েস্টমিনস্টার অ্যাবে ফের একবার তৈরি হচ্ছে প্রায় শতায়ু রানির সমাধি-অনুষ্ঠানের জন্য।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয় গত বৃহস্পতিবার। তার বয়স হয়েছিল ৯৬ বছর। এলিজাবেথ ৭০ বছরের বেশি সময় রাজত্ব করেছেন। তার সময়ে ১৪ জন প্রেসিডেন্ট দেখেছে আমেরিকা। রানির মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এর আগে বাইডেন তার শোকবার্তায় বলেছেন, অনন্য মর্যাদাসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন এলিজাবেথ। তিনি আমেরিকা ও ইংল্যান্ডের দৃঢ় সম্পর্ককে আরও গভীর করেছেন।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top