News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Awareness camp:সচেতনতা শিবিরের আয়োজন করছে বিদ্যুৎ নিগমের সেফটি সেল
Image

Awareness camp:সচেতনতা শিবিরের আয়োজন করছে বিদ্যুৎ নিগমের সেফটি সেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর :  ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের সেফটি সেল গত কিছুদিন ধরে সারা রাজ্যে বিদ্যুৎ সচেতনতা শিবির করে চলছে৷ এই শিবির গুলির মূল উদ্দেশ্য হল বৈদ্যুতিক দুর্ঘটনা কমিয়ে একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা৷ এই ব্যাপারে উল্লেখ করা যায় যে নিগমের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর  দেবাশিস সরকার , রাজীব কুমার রায়কে সেফটি সেলের দায়িত্ব অর্পণ করেন৷ 

রাজীব কুমার রায়ের সাথে সেফটি সেলে একজন সিনিয়র ম্যানেজার পদমর্যাদার ইঞ্জিনিয়ার সুশেন চৌধুরীও নিযুক্ত আছেন৷ সেফটি সেলের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার  রাজীব কুমার রায় উনার টিম নিয়ে সারা ত্রিপুরায় চষে বেড়াচ্ছেন৷ এই সচেতনতা শিবিরে বিদ্যুৎ কর্মীদের সচেতন করার পাশাপাশি বিদ্যুৎ গ্রাহকদেরও সচেতন করা হয়৷ এই টিম বিভিন্ন বিদ্যুৎ সাবডিভিশনের বিভিন্ন স্থানে সব রকম লোকেদের নিয়ে মতামত বিনিময়ে সচেতনতা শিবির চালিয়ে যাচ্ছেন৷ 

জানা গেছে আগামী দিনগুলিতেও এই বিদ্যুৎ সচেতনতা শিবির করা জারি থাকবে৷ এরই অঙ্গ হিসেবে আজ চম্পকনগর বিদ্যুৎ সাবডিভিশনে সচেতন শিবিরের আয়োজন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন দুই নম্ভর সার্কেলের এজিএম মহোদয়  বিজয় দাস ও জিরানিয়া ডিভিশনের ডিজিএম  শক্তি দেববর্মা৷ তাছাড়া অতি সম্প্রতি চড়িলাম, বিশ্রামগঞ্জ, তেলিয়ামুড়া, মধুপুর ইত্যাদি স্থানে বিদ্যুৎ সচেতনতা শিবির হয়ে গেছে৷ এতে করে বৈদ্যুতিক দুর্ঘটনা কমিয়ে আনা যাবে বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত কেননা সাধারণ মানুষও এই শিবিরগুলিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করছেন এবং বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছেন৷ 

ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের সেফটি সেলের এই উদ্যোগকে সর্বসম্মতিক্রমে সব ধরণের মানুষ সাধুবাদ দিয়েছেন৷ বাইরে থেকে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এনে নিগমের প্রায় ২৫০ জন ইঞ্জিনিয়ারকে সেফটি ইস্যু নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে৷ আশা রাখা যেতেই পারে এই উদ্যোগে অদূর ভবিষ্যতে মানুষ তথা বিদ্যুৎ কর্মী সবাই উপকৃত হবেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top