News Flash

  • Home
  • দেশ
  • রানির প্রয়াণে দুঃখ থাকলেও চার্লসের সিংহাসন প্রাপ্তিতে খুশি মুম্বইয়ের ডাব্বাওয়ালারা
Image

রানির প্রয়াণে দুঃখ থাকলেও চার্লসের সিংহাসন প্রাপ্তিতে খুশি মুম্বইয়ের ডাব্বাওয়ালারা

মুম্বই, ৯ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার চিরতরে বিদায় নিয়েছেন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকার রেকর্ড গড়া রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে শোকস্তব্ধ মুম্বইয়ের ডাব্বাওয়ালারা । পাশাপাশি, ব্রিটেনের নতুন রাজা হিসেবে চার্লসের সিংহাসনপ্রাপ্তি খুশি করেছে তাঁদের।

ব্রিটেনের রাজ পরিবারের সঙ্গে মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের ‘সম্পর্ক’ প্রায় চার দশকের। প্রিন্স চার্লসের বিয়ের আমন্ত্রণপত্রও এসেছিল মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের কাছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে তাই শোকস্তব্ধ তাঁরা। মুম্বই ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশনের সুভাষ তেলেকর শুক্রবার এক টুইট-বিবৃতিতে বলেছেন, ‘রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। আমরা সমস্ত ডাব্বাওয়ালারা তাঁর আত্মার শান্তিতে কামনা করছি।’ পাশাপাশি টুইটারে পোস্ট করেছেন চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কলের পাঠানো ২০১৯ সালের একটি চিঠি। এরই পাশাপাশি শুক্রবার ব্রিটেনের নয়া রাজা চার্লসকে শুভেচ্ছাও জানিয়েছেন মুম্বইয়ের ডাব্বাওয়ালারা।

২০০৩ সালে রাজপরিবারের সঙ্গে ডাব্বাওয়ালাদের সম্পর্কের সূচনা হয়েছিল তৎকালীন প্রিন্স চার্লসের হাত ধরেই। মুম্বইয়ে এসে ডাব্বাওয়ালাদের সঙ্গে আলাদা করে দেখা করেছিলেন তিনি। সেই দলে ছিলেন সুভাষও। এক ডাব্বাওয়ালার কথায়, ‘‘একশো বছরেরও বেশি সময় ধরে আমরা মুম্বইয়ে কাজ করছিলাম। কেউ আমাদের গুরুত্ব দিতেন না। চার্লস আমাদের কাছে আসার পরেই, গোটা পৃথিবী আমাদের ‘ম্যানেজমেন্ট গুরু’ বলে স্বীকৃতি দিয়েছিল।’’

২০০৫ সালে চার্লসের সঙ্গে ক্যামিলা পার্কারের বিয়েতে মুম্বইয়ের দু’জন ডাব্বাওয়ালা, সোপান মারে আর রঘুনাথ মেডকে আমন্ত্রিতও ছিলেন! সে সময় রানি এলিজাবেথ তাঁদের সঙ্গে আলাপ করেছিলেন। চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়ম এবং তাঁর স্ত্রী কেটের মুম্বই সফরের সময় তাঁদের জন্য উপহার নিয়েও গিয়েছিলেন ডাব্বাওয়ালারা।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top