News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Assembly:বিধানসভার দ্বাদশ অধিবেশন : নিরাপত্তামূলক ব্যবস্থা
Image

Assembly:বিধানসভার দ্বাদশ অধিবেশন : নিরাপত্তামূলক ব্যবস্থা

আগরতলা, ৮ সেপ্টেম্বর : রাজ্য বিধানসভার দ্বাদশ অধিবেশন আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিধানসভার অধিবেশন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য বিধানসভার পক্ষ থেকে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধানসভা সচিবালয় এক বিজ্ঞপ্তিতে সমস্ত বিধিনিষেধ সম্পর্কে জানিয়েছে। এরমধ্যে রয়েছে মনুষ্য চালিত রিক্সা ছাড়া কোন যানবাহণ বা কোন ব্যক্তি বিধানসভা সচিবালয়ের জারি করা বৈধ অনুমতিপত্র ব্যতীত বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবেননা।

রাজ্য বিধানসভার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিধানসভার কর্মচারিগণ বিধানসভার চত্বরে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীগণ চাইলে বিধানসভা সচিবালয়ের জারিকরা বৈধ অনুমতিপত্র দেখাবেন। রাজ্য বিধানসভার সদস্যগণ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং বিধানসভার কর্মচারিগণ বিধানসভার চত্বরে পাসযুক্ত মোটরকার বা অন্য যানবাহণে প্রবেশ করতে পারবেন। তবে এই যানবাহণে অন্য কেউ থাকতে পারবেননা।

কোন দর্শক, সরকারি আধিকারিক, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিধানসভার কর্মচারিগণ ব্যাগ, অন্যকোন আপত্তিকর জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে পারবেননা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top