News Flash

Image

গুয়াহাটি মেডিক্যালে গ্রেফতার ভুয়ো নিউরোসার্জন প্ৰণবজ্যোতি

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ)-এ গ্রেফতার করা হয়েছে জনৈক ভুয়ো চিকিৎসককে। আজ বৃহস্পতিবার সকালে রোগীর স্বাস্থ্য পরীক্ষার সময় আটক করা হয়েছে ভুয়ো ডাক্তার প্ৰণবজ্যোতি দাসকে।

ভাঙাগড় থানা সূত্রে জানা গেছে, ভুয়ো পরিচয়পত্ৰ বানিয়ে রোগীর চিকিৎসা করতে এসেছিল ধৃত প্ৰণবজ্যোতি দাস। এর আগেও জিএমসিএইচে সে এসে রোগী দেখেছে বলে নাকি পুলিশের জেরায় স্বীকার করেছে প্রণবজ্যোতি। কেবল তা-ই নয়, মাঝেমাঝে এইমস-এও সে যাতায়াত করার কথা প্রদত্ত স্বীকারোক্তিতে বয়ান দিয়েছে ধৃত প্রণবজ্যোতি। সে নিজেকে নিউরোসার্জন বলে পরিচয় দিত বলে পুলিশ সূত্রের খবর।

পুলিশ জানিয়েছে, প্ৰণবজ্যোতি দাস নামের ভুয়ো চিকিৎসক জিএমসিএইচ-এর সার্জিক্যাল বিভাগে রোগীর পরীক্ষা করছিল। সে সময় রোগীর আত্মীয়দের সন্দেহ হয়। তাঁরা খবর দেন নিকটবর্তী ভাঙাগড় থানায়। থানা থেকে আসে পুলিশ। পরবৰ্তীতে তাকে ভাঙাগড় পুলিশের হাতে তুলে দিয়েছেন জিএমসিএইচ কৰ্তৃপক্ষই।

এদিকে জিএমসিএইচ কৰ্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তার সঙ্গে মজুত পরিচয়পত্ৰে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত বলে লেখা রয়েছে। ২০১৫ সালের ভুয়ো পরিচয়পত্রে জিএমসিএইচ-এর নিউরোলজি বিভাগের সহকারী চিকিৎসক বলে অনুমোদন দেখানো হয়েছে। ভুয়ো চিকিৎসক প্রণবজ্যোতি দাস এর আগে এইমস-এ কৰ্মরত ছিল বলেও নাকি বিভিন্ন জনকে বলেছিল।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top