News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের হিজাব বিতর্ক, আজও সুপ্রিম কোর্টে শুনানি
Image

কর্ণাটকের হিজাব বিতর্ক, আজও সুপ্রিম কোর্টে শুনানি

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : কর্ণাটক হিজাব মামলার আজও সুপ্রিম কোর্টে শুনানি। বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার শুনানি হবে।

গত ৭ সেপ্টেম্বর শুনানির সময় সুপ্রিম কোর্ট বলে, পোশাক পরার অধিকার যদি মৌলিক অধিকার হয়, তাহলে পোশাক না পরার অধিকারও হবে মৌলিক অধিকার। শুনানির সময় অ্যাডভোকেট এজাজ মকবুল বলেন, আমি ২৩টি পিটিশনের মূল পয়েন্টের একটি সংকলন জমা দিয়েছি। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তা আইনজীবীদেরও দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সমস্যাগুলি ভাগে ভাগে শোনা উচিত।
শুনানির সময় হিজাবপন্থী পক্ষে উপস্থিত হয়ে আইনজীবী দেবদত্ত কামাত বলেন, রাজীব ধাওবন অসুস্থ। আমি তার বক্তব্যও তুলে ধরব। বিষয়টি সংবিধান বেঞ্চে পাঠানোর জন্য আমার চেষ্টা। সরকার শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। ইউনিফর্ম পরে মাথায় একই রঙের স্কার্ফ পরলে দোষ কী। কেউ বোরকা পরার দাবি করছে না। তিনি বলেন, জাতীয় সঙ্গীত নিয়ে সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে। এ বিষয়ে বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, হ্যাঁ, সেই রায়ে বিবেচনা করা হয়েছিল যে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো সম্মানের বিষয়। কেন্দ্রীয় বিদ্যালয়ে মুসলিম মেয়েদের স্কার্ফ পরার অনুমতি দেওয়া হয়। কর্ণাটকের স্কুলে কেন এটা হতে পারে না।

Releated Posts

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top