News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল নাপোলি
Image

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল নাপোলি

নাপোলি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগে হতাশা দিয়েই শুরু হল গতবারের রানার্সআপ লিভারপুলের যাত্রা । প্রথম ম্যাচে পারফরম্যান্সে হতাশা উপহার দিয়ে বড় হারে চ্যাম্পিয়ন্স লিগের শুরু হলো ইয়ুর্গেন ক্লপের দলের। নাপোলির মাঠে ভয়-ডরহীন ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ ক্লাবটি।

বুধবার রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে ‌‘এ’ গ্রুপের ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে হারায় নাপোলি। ম্যাচে ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিক নাপোলি। পেনাল্টি থেকে গোল করেন জিয়েলেনস্কি। ১৯ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ ছিল তাদের সামনে। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ওসিমহেন। তবে ৩১ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে নাপোলি। দারুণ দক্ষতার সহিত জিয়েলেনস্কির সঙ্গে বল দেয়া নেওয়া করে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ক্যামেরুনের মিডফিল্ডার আন্দ্রে জাম্বো।

এরপর ৪১ মিনিটে ওসিমহেনের বদলি নেমেই ৪৪ মিনিটে গোল করেন জিওভান্নি সিমিওনে। এতে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় নাপোলি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নাপোলিকে চতুর্থ গোল এনে দেন পিওতর জিয়েলেনস্কি। অবশ্য দুই মিনিট বাদে লিভারপুলের হয়ে এক গোল শোধ দেন লুইস দিয়াস। বাকি সময়ে কোনো দলই পারেনি আর গোল করতে।

আগামী ২ নভেম্বর অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে লিভারপুল ও নাপোলি।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top