News Flash

  • Home
  • প্রধান খবর
  • Basudeb Acharia:সম্মেলনে এসে অসুস্থ বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, হাসপাতালে ভর্তি
Image

Basudeb Acharia:সম্মেলনে এসে অসুস্থ বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, হাসপাতালে ভর্তি

কলকাতা, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : আসানসোলে সম্মেলনে এসে অসুস্থ হয়ে পড়লেন তথা বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়া। তাঁকে ভর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, একটি মাইল্ড স্ট্রোক হয়েছে তাঁর। এদিন এলআইসির একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে আসানসোলে এসেছিলেন বর্ষীয়ান বাম নেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিস্থিতির অবনতি হওয়ার কারণে বাসুদেব বাবুকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষও দ্রুততার সঙ্গে যাবতীয় ব্যবস্থা নেয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাঁর হার্টে কোনও সমস্যা হয়ে থাকতে পারে। আসানসোল জেলা গ্রন্থাগারের সংহতি মঞ্চে জীবন বীমা নিগমের এজেন্টরা তাঁকে ভর্তি করেন হাসপাতালে। আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান এই বাম নেতা।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top