News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পারছে না কংগ্রেস : সম্বিত পাত্র
Image

ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পারছে না কংগ্রেস : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পারছে না কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে বললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। ঔপনিবেশিক মনোভাব থেকে মুক্ত হতে না পারায় বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে বিজেপি ।

শনিবার নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন , ভারত বিশ্বে বর্তমানে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে দাঁড়িয়েছে । কিন্তু , এই পরিস্থিতিতেও কংগ্রেস ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পারছে না । এনসিআরবি-র সাম্প্রতিক তথ্য তুলে ধরে কংগ্রেসের তুমুল সমালোচনা করেন তিনি । ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জামিনে মুক্ত আছেন বলে উল্লেখ করে সম্বিত পাত্র বলেন, কংগ্রেস তদন্তে বাধা দিতে চাইছে। সম্বিত বলেছেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জামিনে রয়েছেন। সম্প্রতি, উভয়কেই যখন তদন্তকারী সংস্থাগুলির দ্বারা তদন্তের জন্য ডাকা হয়েছিল, কংগ্রেস বিঘ্নিত করার চেষ্টা করেছিল। কংগ্রেস এজেন্সিগুলিকে চাপ দেওয়ার এবং তাণ্ডব ছড়ানোর চেষ্টা করেছিল।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top