News Flash

  • Home
  • প্রধান খবর
  • এলটিসি কেলেঙ্কারির আসামিদের সাজার মেয়াদের সিদ্ধান্ত আজ
Image

এলটিসি কেলেঙ্কারির আসামিদের সাজার মেয়াদের সিদ্ধান্ত আজ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : শনিবার এলটিসি কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন রাজ্যসভার সদস্য অনিল কুমার সাহনি সহ তিনজনের সাজার মেয়াদের রায় ঘোষণা করবে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ জজ এম কে নাগপাল রায় দেবেন।

গত ৩১ আগস্ট সাজার মেয়াদের বিষয়ে রায় সংরক্ষণ রাখা আদালত। অনিল কুমার সাহনি ছাড়াও ২৯ আগস্ট আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে তারা হলেন এনএস নায়ার এবং এয়ার ইন্ডিয়ার তৎকালীন সুপারিনটেনডেন্ট (ট্রাফিক) অরবিন্দ তিওয়ারি। গত ২০১৩ সালের ৩১ অক্টোবরর সিবিআই লক্ষাধিক টাকার এলটিসি কেলেঙ্কারির একটি মামলা দায়ের করেছিল। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন মামলাটি সিবিআই-র কাছে হস্তান্তর করে। সরকারি পদের অপব্যবহারের ধারায় এই মামলায় সিবিআই মামলা দায়ের করেছে। অনিল কুমার সাহনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেডিইউ থেকে বিহার থেকে দুবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাহনি বর্তমানে বিহারের আরজেডি বিধায়ক। সাহনির বিরুদ্ধে রাজ্যসভার সদস্য হিসাবে ভ্রমণ না করে জাল ই-টিকিট এবং জাল বোর্ডিং পাসের মাধ্যমে ২৩ লক্ষ ৭১ হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top