News Flash

  • Home
  • দিনের খবর
  • বারাবাঙ্কিতে দাঁড়িয়ে থাকা ডাবল ডেকার বাসে ধাক্কা ট্রাকের; মৃত ৪, আহত ১২ জন
Image

বারাবাঙ্কিতে দাঁড়িয়ে থাকা ডাবল ডেকার বাসে ধাক্কা ট্রাকের; মৃত ৪, আহত ১২ জন

বারাবাঙ্কি, ৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাবল ডেকার বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক। শনিবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাবল ডেকার বাসের ৪ জন যাত্রীর। এছাড়াও ১২ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলার রামনগর থানা এলাকায়। নেপাল থেকে গোয়ায় যাচ্ছিল ডাবল ডেকার বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তাঁদের নেপালে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বারাবাঙ্কির অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জানিয়েছেন, পাংচার হওয়া টায়ার বদলানোর জন্য বাসটি রাস্তার ধারে দাঁড় করানো হয়েছিল এবং অন্য একটি ট্রাক সেই ডাবল ডেকার বাসে ধাক্কা মারে। আহত হয়েছেন প্রায় ১৪ জন। চিকিৎসা চলাকালীন ৪ জনের মৃত্যু হয়েছে এবং দু’জনকে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন, তাঁদের নেপালে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, ব্যাহত কেদারনাথ যাত্রাপথ; ২৫ জুলাই পর্যন্ত দুর্যোগের আশঙ্কা

দেহরাদুন, ২২ জুলাই (আইএএনএস): উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে…

ByByNews Desk Jul 22, 2026

নিট আন্দোলনে পুলিশি লাঠিচার্জ ‘জালিয়ানওয়ালাবাগের স্মৃতি উসকে দেয়’, মন্তব্য সঞ্জয় রাউতের

নয়াদিল্লি/মুম্বই, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ কর্মসূচি চলাকালীন আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনার…

ByByNews Desk Jul 21, 2026

ছাত্র আন্দোলন সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা উচিত, মত ওয়াইএসআর কংগ্রেসের

অমরাবতী, ২১ জুলাই (আইএএনএস): রাজধানী দিল্লিতে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার একদিন পর মঙ্গলবার…

ByByNews Desk Jul 21, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার তৃণমূল নেতা অসিত মজুমদার

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে কলকাতায় আসার…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top