News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশকর্মী পরিচয় দিয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ৫
Image

পুলিশকর্মী পরিচয় দিয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ৫

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : পুলিশকর্মীর পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কর্মীর থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কলকাতায়। মধ্য কলকাতায় বি বি গাঙ্গুলি স্ট্রিট এলাকার এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যার পর সৈয়দ আসিফ মকসুদা নামে এক মাছ ব্যবসায়ীর দোকানের এক কর্মী সানাউল্লা ১০ লক্ষ টাকা ব্যাগে করে নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই টাকা প্রথমে বাড়িতে নিয়ে গিয়ে তা পরে ব্যাঙ্কে জমা করার কথা ছিল। কিন্তু বাড়ি যাওয়ার পথে তাঁর পথ আটকান চার ব্যক্তি।

পুলিশকর্মী পরিচয় দিয়ে ওই চার ব্যক্তি সানাউল্লাকে জোর করে একটি দোকানে নিয়ে যান বলে অভিযোগ। তার পর তাঁর ব্যাগ থেকে নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেন ওই চার দুষ্কৃতী। এই ঘটনায় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মাছ ব্যবসায়ী সৈয়দ।

অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। রাতভর বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। তার পরই অভিযুক্ত চার ব্যক্তিকে নারকেলডাঙা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন সানি হাজরা, সমর দত্ত, টিঙ্কু সাহানি ও পাপ্পু খটিক। ধৃতদের কাছ থেকে নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্তদের জেরা করে আরও তথ্য পায় পুলিশ। সেই সূত্রেই এই ঘটনার মূল অভিযুক্ত সমীর হাজরাকে গ্রেফতার করা হয়। তাঁকে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে পাকড়াও করা হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top