News Flash

  • Home
  • দিনের খবর
  • দাপট বাড়ছে গরমের, গুমোটভাব ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা মহানগরীতে
Image

দাপট বাড়ছে গরমের, গুমোটভাব ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা মহানগরীতে

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। একইরকম রোদের তেজ কলকাতা লাগোয়া জেলাগুলিতেও। ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজও। গুমোটভাব ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে রীতিমতো হাঁসফাঁস অবস্থা মহানগরীতে। আগের দিনের তুলনায় শুক্রবার আরও একটু বাড়ল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

বিগত ২৪ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন জেলাগুলির কোথাও বৃষ্টি হয়নি। মাঝেমধ্যে আকাশ মেঘলা করলেও, বৃষ্টির দক্ষিণ্য মেলেনি। গরম থেকে স্বস্তি পেতে এখন আকাশের দিকেই তাঁকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। সামান্য বৃষ্টিও যেন কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দেবে এই আশায়।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top