News Flash

  • Home
  • বাণিজ্য
  • আগস্টে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়ে ২৮ শতাংশ, চলতি মাসে আয় ১.৪৩ লক্ষ কোটি টাকা
Image

আগস্টে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়ে ২৮ শতাংশ, চলতি মাসে আয় ১.৪৩ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): আগস্ট মাসে জিএসটি থেকে সরকারের আয় হয়েছে সর্বোচ্চ। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হল। আগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর থেকে ১,৪৩,৬১২ কোটি টাকা সংগ্রহ করেছে ভারত। গত বছর আগস্টের তুলনায় এ বছর সংগৃহীত জিএসটি-র পরিমাণ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লাগাতার ছয় মাসের জন্য জিএসটি থেকে মাসিক আয় ১.৪০ লক্ষ কোটি টাকার বেশি ছিল।

আগস্টে জিএসটি থেকে মোট আয় হয়েছে ১.৪৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি রয়েছে ২৪,৭১০ কোটি টাকা। রাজ্যের সংগ্রহ এখানে ৩০,৯৫১ কোটি টাকা। আর ইন্টিগ্রেটেড জিএসটি থেকে সংগ্রহ হয়েছে ৭৭,৭৮২ কোটি টাকা। এর মধ্যে পণ্য আমদানি থেকে সংগৃহীত হয়েছে ৪২,০৬৭ কোটি টাকা। সেস থেকে সংগ্রহ হয়েছে ১০,১৬৮ কোটি টাকা। এর মধ্যে পণ্য আমদানি থেকে পাওয়া গিয়েছে ১,০১৮ কোটি টাকা। সরকারের তরফে জানানো হয়েছে, জুনের তুলনায় জুলাইতেও বেড়েছিল জিএসটি সংগ্রহ। অর্থমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, আইজিএসটি-র থেকে সিজিএসটি দেওয়া হয়েছে ২৯,৫২৪ কোটি টাকা এবং রাজ্যের মিলেছে ২৫,১১৯ কোটি টাকা। ভাগাভাগির পর কেন্দ্রের মোট সংগ্রহ ৫৪,২৩৪ কোটি টাকা। রাজ্যের সংগ্রহ ৫৬,০৭০ কোটি টাকা।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top