News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা
Image

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার রাত থেকে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে। ধসের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। লাগাতার বৃষ্টির ফলে শিলিগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন এলাকায় জল জমে গিয়েছে।

এদিকে রমতি নদীর তীব্র জলস্রোতে ভাসল ৩১ নম্বর জাতীয় সড়ক। এ বছর বর্ষার শুরু থেকে এই নিয়ে তৃতীয়বার জলমগ্ন হল রাস্তা। বৃহস্পতিবার ভোরে ঘিস নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাহাড়ি নদী রমতির তীব্র জলস্রোত ওদলাবাড়িতে জাতীয় সড়কের প্রায় ২০০ মিটার অংশের ওপর দিয়ে বয়ে যেতে শুরু করে। সাতসকালে নদীর রুদ্ররূপ দেখে থমকে যায় যান চলাচল।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top