News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভা সদস্য জহরকে নিয়ে অস্বস্তিতে তৃণমূল, ব্যবস্থা নেওয়ার দাবি দলের একাংশের
Image

রাজ্যসভা সদস্য জহরকে নিয়ে অস্বস্তিতে তৃণমূল, ব্যবস্থা নেওয়ার দাবি দলের একাংশের

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : দলের রাজ্যসভা সদস্য জহর সরকারকে নিয়ে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।

গত সোমবার পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের দুর্নীতি নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন জহরবাবু। তিনি বলেন, এই সব পচে যাওয়া অংশ বাদ না দিলে ২০২৪ সালের লোকসভা ভোটে লড়াই করা খুব মুশকিল। বাড়ির লোকজন এবং বন্ধুবান্ধবরা তৃণমূল ছেড়ে দিতে বলছেন। আমি আত্মসম্মান বিকিয়ে থাকতে চাই না।

প্রাক্তন আইএএস অফিসার জহরের এই মন্তব্য ঘিরে শাসকদলের অন্দরে তুমুল আলোড়ন পড়ে যায়। প্রবীণ সাংসদ সৌগত রায় কড়া ভাষায় তাঁর সমালোচনা করেন। তিনি বলেন, জহর সরকার দলে আছেন কেন। তিনি রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিন না। আমরা উপনির্বাচনে অন্য কাউকে দাঁড় করাব। তিনি দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে বলেন।

জহরবাবু অবশ্য তাতে দমেননি। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, তাহলে আমি সাংসদ পদ ছেড়ে দিতে পারি। কারণ তিনিই আমাকে রাজ্যসভার সদস্য হতে অনুরোধ করেন। তাঁর অনুরোধেই আমি সাংসদ হয়েছি।

এই মন্তব্যে শাসকদলের অনেকেই ক্ষুব্ধ। সৌগতবাবু ছাড়া আর কেউ তেমনভাবে তাঁর বিরুদ্ধে মুখ না খুললেও দলের একাংশের দাবি, নেতৃত্ব এ নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক। কেউ কেউ একান্ত আলোচনায় বলেন, তিনি দলের ভিতরে না বলে বাইরে কেন এসব বলতে গেলেন। এ তো শৃঙ্খলাভঙ্গের শামিল। তাঁরাও সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে তিনি যেহেতু খোদ নেত্রীর কোর্টে বল ঠেলে দিয়েছেন, তাই কেউ এখন সেভাবে সরব হচ্ছেন না। এখন দেখার, নেত্রী প্রাক্তন এই দুঁদে আমলাকে কী বার্তা দেন। প্রসঙ্গত, মমতার অনুরোধেই মাত্র এক ঘণ্টার মধ্যে রাজি হয়ে গিয়ে জহর সরকার রাজ্যসভার সদস্যপদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Releated Posts

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top