News Flash

Image

হাফলং পুরসভার নির্বাচন অনুষ্ঠিত করার দাবি ডিমা হাসাও তৃণমূল কংগ্রেসের

হাফলং (অসম), ৩১ আগস্ট (হি.স.) : হাফলং পুরসভার নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে ডিমা হাসাও তৃণমূল কংগ্রেস। দু-বছর আগেই ১২৫-তম সংবিধান সংশোধন করে হাফলং টাউন কমিটিকে পুরসভায় উন্নীত করা হয়েছে। কিন্তু হাফলং টাউন কমিটি থেকে হাফলং পুরসভা হওয়ার দু-বছর অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত এই লোকাল বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়নি, অভিযোগ তুলেছেন ডিমা হাসাও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আচিং জেমি।

এই ভিত্তিতে আচিং জেমির নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল দিশপুর সচিবালয়ে রাজ্য সরকারের হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স বিভাগের কমিশনার সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকলিপি তুলে দিয়ে অবিলম্বে হাফলং পুরসভার নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছেন। আচিং জেমির অভিযোগ, দীর্ঘ দু-বছর থেকে হাফলং পুরসভার নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সংশ্লিষ্ট কর্মচারীরা ১৮ মাস থেকে তাঁদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন।

দীর্ঘ ১৮ মাস থেকে বেতন না পেয়ে কর্মচারীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে বলে জানিয়ে আচিং জেমি বলেন, বিগত দু-বছর থেকে হাফলং পুরসভার নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি আচিং জেমির অভিযোগ, বর্তমানে হাফলং পুরসভা যিনি চালাচ্ছেন তাঁর নাম হাফলং পুরসভার অধীনে ভোটার তালিকায় নেই।

আচিং জেমি জানিয়েছেন, এদিন ডিমা হাসাও জেলার পূর্ত সড়ক ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে নির্মিত সড়কগুলির বেহাল অবস্থা নিয়ে রাজ্যের লোকনির্মাণ বিভাগের স্পেশাল কমিশনার ও স্পেশাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন। পাহাড়ি এই জেলার পূর্ত সড়কগুলির বেহাল দশা নিয়ে অভিযোগ জানিয়ে এক স্মারকলিপিও তুলে দেন লোক নির্মাণ বিভাগের স্পেশাল কমিশনার ও স্পেশাল সেক্রেটারির হাতে।

আচিং জেমির অভিযোগ, আগে অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা না থাকার সময় সড়ক নির্মাণ করা হলে এই সড়ক দশ বিশ বছরেও নষ্ট হত না। কিন্তু বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার বলে কোনও সড়ক নির্মাণ করা হলে ওই সড়ক ছয়মাস ভালো অবস্থায় থাকে না। ছয়মাসেই ওই সব রাস্তা ভেঙে চৌচির হয়ে যায়। বর্তমানে ডিমা হাসাও জেলায় এ ধরনের বহু পূর্ত সড়ক ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে নির্মিত হওয়ার পর ছয় মাসের মধ্যেই ভেঙে চৌচির হয়ে গেছে বলে অভিযোগ উত্থাপন করেন ডিমা হাসাও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আচিং জেমি।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top